যদি প্রেমে পড়ে মন
লেখক ✍️মোহাম্মদ মিজান
-----গান-----
যদি এরূপের বিরূপ প্রভাবে
প্রেমে পড়ে মন,
যদি তোকেই ভাবে সারাক্ষণ,
ভালোবাসবে কী তারে
নাকি করবে শাসন?
যদি আজ লাজ সরম ভুলে
তোর হাতে তুলে
দেই গো রক্ত গোলাপ,
যদি কাছে এসে পাশে বসে
করতে চাই প্রেম আলাপ।
দেবে কি সাড়া!
না নাকি করবে তাড়া!
জাগাবে ঘুমের পাড়া!
ছিন্ন করবে কী এই
বন্ধুত্বের বন্ধন?
যদি এরূপের বিরূপ প্রভাবে
প্রেমে পড়ে মন,
যদি তোকেই ভাবে সারাক্ষণ,
ভালোবাসবে কী তারে
নাকি করবে শাসন?
যদি তোর রাঙা ঠোটে
আদর জোটে
করবে কী অভিমান,
নাকি হরিণ চোখের ইশরাতে
ডাকবে আমায় আঁধার রাতে
করতে প্রেমের আলাপন?
যদি তোর এরূপের বিরূপ প্রভাবে
প্রেমে পড়ে মন,
যদি তোকেই ভাবে সারাক্ষণ,
ভালোবাসবে কী তারে
নাকি করবে শাসন?
________-_____
কুয়েত থেকে
১৪/১০/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন