বিপ্লব এখনো শেষ হয়নি
✍️মোহাম্মদ মিজান
:-
ফ্যাসিস্ট স্বৈরাচারের দালালটাও
হচ্ছে উপদেষ্টা,
রূপ বদলিয়ে চোর বাটপারেরাও
করছে দেখি চেষ্টা।
মনে মনে খুনিরাও ক্ষমতার
স্বপ্ন দেখে এখন,
ধীরে ধীরে দাদারাও দেখি
খুলেছে সবার বাঁধন।
বিপ্লবীদের বিপদ বাড়ছে
ব্যর্থতার পথে সরকার হাটছে
ভীষণ - ভীষণ ভাবনায় জনগণ।
মনে মনে খুনিরাও ক্ষমতার
স্বপ্ন দেখে এখন,
ধীরে ধীরে দাদারাও দেখি
খুলেছে সবার বাঁধন।
ফ্যাসিস্ট স্বৈরাচারের দালালটাও
হচ্ছে উপদেষ্টা,
রূপ বদলিয়ে চোর বাটপারেরাও
করছে দেখি চেষ্টা।
বাহাত্তরের সংবিধানে চলবে না
এই বাংলাদেশ আর,
যে সংবিধান বলে পনেরো বছর
ক্ষমতায় ছিল স্বৈরাচার।
তৈরী থেকো বন্ধু আমার
ডাক আসবে হয়তো আবার
ছাত্র জনতার মহান বিপ্লব রক্ষার
গঠন করতে জুলাই বিপ্লবী সরকার।
ফ্যাসিস্ট স্বৈরাচারের দালালটাও
হচ্ছে উপদেষ্টা,
রূপ বদলিয়ে চোর বাটপারেরাও
করছে দেখি চেষ্টা।
মনে মনে খুনিরাও ক্ষমতার
স্বপ্ন দেখে এখন,
ধীরে ধীরে দাদারাও দেখি
খুলেছে সবার বাঁধন।
বিপ্লবীদের বিপদ বাড়ছে
ব্যর্থতার পথে সরকার হাটছে
ভীষণ - ভীষণ ভাবনায় জনগণ।
:::::--১৪-১১-২০২৪--::::::
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন