কেন আমি এমন
লেখক ✍️মোহাম্মদ মিজান
:::::----:::::
আমি অনেক সহজ মানুষ
তাই বলে কি ঠকি!
অনেকেই বলে আমি নাকি
অপদার্থের ঢেকি।
আমি অনেক সাদা সিদে
পেঁছ'গোছ বুঝি না,
অধিকার থাকলেও আমি
আমার টা খুঁজি না।
অনেক সময় অকারণেই
গালি খেয়েও হাসি,
দোষ না করেও নিজেকে
ভাবি একান্ত দোষী।
ঝগড়া বিবাদ মারা-মারি
আমাকে দিয়ে হয় না,
অন্যের উপকার করতে
বেছি মায়ের গয়না।
অনেকের মতে আমি নাকি
মেরুদন্ড হীন প্রাণী,
কেন যে আমি এমন চলি
আমিই শুধু জানি।
দুই দিনের এই দুনিয়াতে
কেউ নয় চিরস্থায়ী ,
জেনে বুঝে কেন বলবো
আরো আরো চাই।
___কুয়েত থেকে ___
২৫/১১/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন