বয়োবৃদ্ধ
✍️ মোহাম্মদ মিজান
:-:-:-:-
বয়স আমার ষাটোউর্ধ্ব
আমি এখন বয়োবৃদ্ধ
চোখেও দেখি কম,
মাঝে মাঝে মনে হয়
আটকে যাচ্ছে দম।
কালো চুল সাদা হলো
দাত গুল পড়ে গেল
চামড়া হলো ঢিল,
আগের সাথে বর্তমানে
নেই কোনো মিল।
হাত পা কোমোর ব্যথা
অস্পষ্ট মুখের কথা
কমই থাকে মনে,
আগের মত মন বসে না
গল্প কবিতা গানে।
একলা ঘরে থাকি যখন
মনে হয় এইতো এখন
নিতে আসছে জম,
এখন আমার অন্ধকারে
ভয় লাগে হরদম।
বয়স আমার ষাটোউর্ধ্ব
আমি এখন বয়োবৃদ্ধ
চোখেও দেখি কম,
মাঝে মাঝে মনে হয়
আটকে যাচ্ছে দম।
______----_____
কুয়েত থেকে
১৫ /১২/২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন