দল বদলের খেলা
লেখক ✍️ মোহাম্মদ মিজান
:::::-----:::::::
নতুন রূপে আসার আগে
পুরোনো রূপ দেখা,
দল বদলের এই খেলাটা
অনেকের আছে শেখা।
আগে করত আওয়ামী লীগ
এখন করে বিএনপি,
হাইব্রিড এই নেতারা হয়তো
আগামী দিনের এমপি।
নির্যাতিতরাই অবহিত হয়
এটাই নাকি রাজনীতি,
স্বার্থপর কেন্দ্রীয় নেতারা
বুঝল না দলের ক্ষতি!
নেতার ভারে মঞ্চ ভেঙ্গে
পড়তে কত দেখলাম,
ধান্ধাবাজ আর চাঁদাবাজ
কত নেতা চিনলাম।
দেহ কিংবা অর্থ দিলেই
পদ পদবী দলে,
এসব কথা সোস্যালে এসে
অনেকেই দেখি বলে।
মিথ্যাবাদী আর চরিত্র হীন
সব দলেই আছে,
তিলকে ওরা তাল বানিয়ে
দিনে রাতে নাচে।
দেশ সংস্কারের সাথে সাথে
দল সংস্কার চাই,
তা না হলে জুলাই বিপ্লব
ব্যর্থ হবে যে ভাই।
:::::-১৮-১২-২০২৪ -:::::
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন