তৃষ্ণার্ত মন
লেখক ✍️ মোহাম্মদ মিজান
❤️❤️❤️💏❤️❤️❤️
ভিজে গেছে শুকনো উঠুন
অবেলায় আসা ঝড়ে,
ঘরের চালে জলের নৃত্য
তোমায় মনে পড়ে।
শুন্য এ'বুক -সুখের অসুখ
নির্ঘুম নীশি কাটে,
মন বসে না ধর্ম কর্মে
মন বসে না পাঠে।
আকাশ ডাকে বাতাস বহে
ডাঙ্গায় চলে কই,
ঝিঝি পোকার মাতাল সুরে
পাগল হয়ে রই।
কালবৈশাখী ঢাল ভাঙ্গল না
ভাঙ্গল যে মোর মন,
যৌবন নদে জোয়ার উঠেছে
আহ্ কি করি এখন!
ও চাঁদ -তাঁরা বলনা আমায়
কি যে হোলো মোর!
কোন সে অনলে অঙ্গ জ্বলে
ভাঙ্গে বুকের পাজর।
তৃষ্ণার্ত মন উদাস সারাক্ষণ
হাটে কল্পপুরের গাঁয়,
ছিঁড়ে জাত ধর্মের শৃঙ্খল
ভালবাসা পেতে চায়-
শুধুই ভালবাসা পেতে চায়
তৃষ্ণার্ত মন উদাস সারাক্ষণ
হাটে কল্পপুরের গাঁয়,
-----:-----
কুয়েত থেকে
১৭/০৪/২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন