জুলাই রক্ত নদে
লেখক ✍️ মোহাম্মদ মিজান
__০১/০৭/২০২৫ __
আগে করতো নৌকা নৌকা
এখন করে ধান!
এরাই এখন জাতীয় নেতা
রাখবে দলের মান!
সতের বছর মিছিল মিটিং
করতে দেয়নি যারা,
এখন দলীয় পদ পদবী
পাচ্ছে দেখি তারা!
ত্যাগীরা কোণঠাসা আজ
সুবিধাভোগীরা পদে,
কার ইশারায় চালায় নৌকা
জুলাইয়ের রক্ত নদে?
এম দৃশ্য দেখার জন্যে তো
হয়নি জুলাই বিপ্লব,
দয়া করে তারেক রহমান
বন্ধ করেন এইসব।
এমন যদি চলতে থাকে
বিএনপির মত দলে,
অচিরেই সব সুনাম খ্যাতি
যাবে যে রসাতলে।
মনে রাখবেন জুলাই নদে
নৌকা পাবে না ঠাই,
জুলাই শহীদের রক্তের বিনিময়ে
নতুন বাংলাদেশ চাই।
----:----
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন