প্রস্তর যুগে
লেখক ✍️ মোহাম্মদ মিজান
-----:------
বিশ্বজিৎ হত্যার নির্মম দৃশ্য দেখে
কেঁদে ছিলো সবার মন,
আবরার ফাহাদ বিশ্ববিদ্যালয়েই
হারিয়েছিল যে জীবন।
আবু সাঈ'দ মুগ্ধরা জীবন দিলো
স্বৈরাচার তাড়াতে সেদিন,
সেই জুলাই বিপ্লবের সিংহাসনে
চাঁদাবাজ হয়েছে আশিন!
লগি বৈঠা হাতুড়ি যুগ শেষ করে
প্রস্তর যুগে করেছি প্রবেশ,
মানুষের হাতে মানুষ মারার দৃশ্য
কখনো কভু কি হবেনা শেষ!
ব্যর্থ হল প্রথম,দ্বিতীয় স্বাধীনতা
করতে হবে তৃতীয় স্বাধীন,
জানি থাকবে না বাংলার জনগন
কখনো স্বৈরাচারের অধিন।
আবু সাঈ'দ মুগ্ধরা জীবন দিলো
স্বৈরাচার তাড়াতে সেদিন,
সেই জুলাই বিপ্লবের সিংহাসনে
চাঁদাবাজ হয়েছে আশিন!
-----:-----
কুয়েত থেকে
১৩ /০৭/২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন