স্বৈরাচারের পুর্ণবাসন
লেখক ✍️ মোহাম্মদ মিজান
--গান--০৫ /০৮/২০২৫ - -
দেশ বিদেশে স্বৈরাচারের
চলছে পুর্ণবাসন!
গলা ফাটিয়ে মঞ্চ কাঁপিয়ে
দিচ্ছে কত ভাষণ!
জুলাই বিপ্লবীদের রক্ত ঘাম
বৃথা গেল বুঝি!
শহীদ হওয়ার স্বার্থকতা আর
পাইনা এখন খুঁজি!
খুনিরা আজ সদলবলে
স্বার্থপরের ছাঁয়াতলে-
পাচ্ছে যে আসন//
দেশ বিদেশে স্বৈরাচারের
চলছে পুর্ণবাসন!
গলা ফাটিয়ে মঞ্চ কাঁপিয়ে
দিচ্ছে কত ভাষণ!
শহীদ ভাইয়ের মায়ের কান্না
কিসে থামবে বল!
সব জায়গাতে ওৎ পেতেছে
চাঁদাবাজের দল।
আহতরাও নেইতো সুখে
মরছে দেখ দুখে দুখে
অবহেলায় এখন//
দেশ বিদেশে স্বৈরাচারের
চলছে পুর্ণবাসন!
গলা ফাটিয়ে মঞ্চ কাঁপিয়ে
দিচ্ছে কত ভাষণ!
-----:-----
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন