শুধরাল না যে বাঙ্গালী!
লেখক ✍️ মোহাম্মদ মিজান
------:------
আজকে ওরা পাথর খেয়েছেকালকে খাবে পাহাড়,
নদী নালা খাল বিল খেয়ে
করবে যে সব সাবাড়।
স্বৈরাচার তো খেয়ে গেছে
সোনা কয়লা ব্যাংক,
দূর্নীতিবাজ নেতা কর্মীদের
দিয়ে ছিল যে রেংক।
নব্য স্বৈরাচার হুমকি দিচ্ছে
খাবে মানুষের কলিজা,
কলিজা নিয়ে সাবধানে থেকো
বাংলার সব ভাতিজা ।
ফ্যাসিস্টেদের কার্বন কপি
দেখছি এখন রোজ,
সব এলাকায় চাঁদাবাজ পাবে
নিয়ে দেখো খোঁজ।
মাদক জুয়ায় জড়িতরা দেখ
করছে দলের দালালি,
বৃথা গেল বিপ্লবীদের রক্ত জীবন
শুধরাল না যে বাঙ্গালী!
-------:-------
কুয়েত থেকে
১৩ /০৮ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন