কবি নাকি গিরগিটি
লেখক ✍️ মোহাম্মদ মিজান
--২৭ /০৯ /২০২৫ ইং
আমিও তো দেখেছি গত সতের বছর
এই গিরগিটিদের রূপ,
এরা জুলুম অত্যাচার দুর্শাসন দেখেও
ছিলো যে সদায় চুপ।
করেনি প্রতিবাদ কোনো গল্প কবিতায়
লেখেন দুর্নীতির বিরুদ্ধে,
সুবিধাভোগী আজ সুযোগ পেয়ে দেখি
নেমেছে ক্ষমতার যুদ্ধে।
এরা লেখক কবি কোন সাহিত্যিক নয়
এরা স্বৈরাচারের দোসর,
এরা বিবেক বুদ্ধি মনুষ্যত্ব হীন মনুষ্য
ধরনিতলার ভূজঙ্গ বিষধর।
শিল্প সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য রক্ষার্থে
উন্মোচিত হোক মুখোশ,
জাতির বিবেক লেখক জুলুমের সাথে
কখনো করে না আপোষ।
জুলাই বিপ্লবের রক্তের উপর দাড়িয়ে
মিরজাফর হবে প্রতিষ্ঠিত!
আমি মিজান বেচেঁ থাকতে এবাংলায়
সে স্বপ্ন পুরণ হবে না অন্তত।
-----:-----
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন