গান :আমি স্বপ্ন দেখি
লেখক ✍️ মোহাম্মদ মিজান
----:----
আমি স্বপ্ন দেখি ছাত্র-দলের কর্মীরা
ঐ ছাত্র শিবিরের চেয়ে ও ধার্মিক,
আমি স্বপ্ন দেখি মহিলাদলের নেত্রীরা
বোরখা হেজাব পর্দা করে অধিক,
আমি স্বপ্ন দেখি বিএনপির নেতারাও
মসজিদে ইমামতি করে দৈনিক।
আমি স্বপ্ন দেখি
ঘুস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত
হয়েছে আমার প্রিয় এই বাংলাদেশ,
আমি স্বপ্ন দেখি
কোট কাছারী আইন আদালতে আজ
ন্যায় ইনসাফের হচ্ছে আদেশ।
আমি আরো স্বপ্ন দেখি--
প্রিয় বিএনপির নেতা কর্মী সমর্থকেরা
জামায়াত শিবিরের মতো রিপোর্ট রাখছে মাসিক।।
আমি স্বপ্ন দেখি ছাত্র-দলের কর্মীরা
ঐ ছাত্র শিবিরের চেয়ে ও ধার্মিক,
আমি স্বপ্ন দেখি মহিলাদলের নেত্রীরা
বোরখা হেজাব পর্দা করে অধিক,
আমি স্বপ্ন দেখি বিএনপির নেতারাও
মসজিদে ইমামতি করে দৈনিক।
আমি স্বপ্ন দেখি সব রাজনৈতিক দল
দাঁড়িয়েছে মজলুমের পাশে,
আমি স্বপ্ন দেখি দুঃখিনী মায়ের দুধের শিশু
পেট'ভরে খায় মুখ'ভরে হাসে।
আমি স্বপ্ন দেখি
হিন্দু মুসলিম জাত গত্র ভেদাভেদ হীন
সকলের এই এক দেশ।।
আমি স্বপ্ন দেখি
ঘুস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত
হয়েছে আমার প্রিয় এই বাংলাদেশ,
আমি স্বপ্ন দেখি
কোট কাছারী আইন আদালতে আজ
ন্যায় ইনসাফের হচ্ছে আদেশ।
আমি আরো স্বপ্ন দেখি
আমার দেশের সব রেমিট্যান্স যোদ্ধাদের
রাষ্ট্রীয় ভাবে মুল্যায়ন হচ্ছে সঠিক ।।
আমি স্বপ্ন দেখি ছাত্র-দলের কর্মীরা
ঐ ছাত্র শিবিরের চেয়ে ও ধার্মিক,
আমি স্বপ্ন দেখি মহিলাদলের নেত্রীরা
বোরখা হেজাব পর্দা করে অধিক,
আমি স্বপ্ন দেখি বিএনপির নেতারাও
মসজিদে ইমামতি করে দৈনিক।
-----:-----
কুয়েত থেকে
০৯/১১/২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন