অদম্য মস্তক:
একটি বিপ্লবী পরম্পরা
শহীদ মালেকের সেই রক্তিম পথ বেয়ে
আবরার ফাহাদের নিথর দেহের ভাঁজে,
বিপ্লব জেগে রয় অবিরাম গান গেয়ে-
অন্যায়ের বিঁধ হয়ে শোষকের সাম্রাজ্যে।
আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করে
দাঁড়ালো যমের সামনে- বুক পেতে নির্ভয়ে,
মুগ্ধর ‘পানি লাগবে’ ধ্বনি আজও ঘরে ঘরে
প্রতিধ্বনি তোলে এক নতুন ভোরের জয়ে।
ইয়াসিন, ইয়ামিন— কত শত নাম না জানা
মাটি ভিজে গেলো তাজা রক্ত আর ঘামে,
মুক্তির মিছিলে কোনো নিষেধ চললো না মানা
ইতিহাস লেখা হলো শহীদী বীরের নামে।
আর সেই পথ ধরে আমাদের হালের রত্ন—
শরীফ ওসমান হাদী, বিপ্লবের ধ্রুবতারা,
বুলেট বিঁধেছে শিরে, তবুও রাখলো যে শিরদাঁড়া
বাংলার আকাশ আজ তার গৌরবে আত্মহারা।
ঘাতক ভেবেছে বুঝি মগজ চুরমার হলে
থেমে যাবে এক লহমায় দ্রোহের এই চিৎকার,
অথচ দেখুক চেয়ে— আজ লক্ষ হাদী চলে
উন্নত মম শির, নেই কোনো পরাজয় আর।
রক্তে ভেজা এ মাটি, বিপ্লবে কেনা এ দেশ
শহীদের মিছিলে ওই যে জ্বলছে আলোকচ্ছটা,
মস্তক যাবে তবু লড়াই হবে না শেষ
যতক্ষণ না ভাঙে শোষকের ওই অহমিকার জটা।
লেখক ✍️ মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
২৯ /১২ /২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন