মুখোশ
লেখক ✍️ মোহাম্মদ মিজান
অতিভক্তি চোরের লক্ষণ,
হুজুর সাজে দুষ্ট ব্রাহ্মণ;
সদা করে হারাম ভক্ষণ;
যজ্ঞোপবীত পরে সারাক্ষণ ।
নেড়া মাথা লাল সালু
পরিষ্কার রাখে হাতের তালু ,
কর্মহীন তাহার ধর্ম নীতি
লোক দেখানো মানব প্রীতি।
মুখে বলে ধর্মের বাণী,
অন্তরে তার শঠতা জানি;
মিথ্যাকে দেয় সত্যের পালক,
সে যে এক ঘোর প্রবঞ্চক।
কথায় কথায় নেতার নাম,
লুটে নেয় সে পরের ঘাম;
মানুষ ঠকানোই তার নেশা,
বেশ জমেছে ধর্মকে ব্যবসা।
বাহিরে সাধু, ভেতরে কাল,
বিছিয়ে রাখে ধোঁকার জাল;
সতর্ক থেকো জনসাধারণ ,
চিনতে শেখো আসল রতন।
:::::::-:::::::-::::::-:::::::
কুয়েত থেকে
-০৭/০১/২০২৬ -
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন