যেতে হবে এটাই সত্য
লেখক :- মোহাম্মদ মিজান
---------
আজকে খালেদা জিয়া গেছেন
কালকে হয়তো আমি,
কার যে কখন ডাক আসবে
জানে শুধু অন্তরজামী।
যেতেই হবে এটাই চির সত্য
অস্বীকারের সাধ্য নাই,
এই দুনিয়াটা দুদিনের জন্য
নয়তো কেহ চিরস্থায়ী।
স্বপ্ন সাধের ঐ স্বর্ণকমলের
হারাবো যে মালিকানা,
চেনা'পথ গুলো অচেনা হবে
থাকবে না আনাগোনা।
শূণ্য হাতে ফিরে যাব আমি
ছিড়ে যে মায়ার বন্ধন,
প্রিয় মুখ গুলো মলিন হবে
অনেকে করবে কন্ধন।
ধর্ম মতে করা কর্ম গুলোই
সঙ্গী হবে যে সেদিন,
আমার মতে চলবে না কিছু
হবো যে পরের অধিন।
তাই যাবার জন্য তৈরি থাকা
বড্ড বেশি প্রয়োজন,
বন্ধ করে এই রঙের মেলার
রঙিন সব আয়োজন।
---------:----------
কুয়েত থেকে
সময় - সকাল
8:40 am
বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন