নকল মালিক
লেখক ✍️ মোহাম্মদ মিজান
:::::-:::::
বদলে গেছে হায় বাড়ির নামটি
নেইতো আগের নামে,
এক জমানায় যে বাড়ির নামটি
লিখা ছিল দামী খামে।
বাড়ির দলিল খাজনা রসিদে
যেই নামটি ছিল সদা,
সে নামটি লিখতে গেলে এখন
অনেকেই দিচ্ছে বাধা।
জোর করে তারা দখল করলো
মুরুছি বাড়ির ঘাড়া,
আসল মালিকের ঘরের সামনে
নকল মালিকের বেড়া।
খান সাহেব কি জেনে শুনেই
করেছিল নকল দলিল!
তা নাহলে কেন যে ছাড়লেন
পশ্চিমের অংশ উকিল?
টাকায় কেনা সাক্ষীর সাক্ষতে
উত্তরে করেন দখল,
বেলের ভাগ আর আমের ভাগ
ছেড়ে দিয়েছে সকল।
দলখোলার দখল ফুফুকে দিল
সাথে দিলো পুকুর,
দুষ্ট ঠেঙ্গা বুড়োর সহযোগিতায়
করেছে দুই কুকুর।
চার ভাইয়ের যতো সম্পদ ছিল
দুই ভাইয়ে সব খায়,
হারিয়ে যাওয়া ভাইয়ের সম্পদ।
বিক্রি করে দু'জনায়।
শুদ্ধ হয়নি বেচা কেনা কারোই
জেনে রাখো কানখুলে,
যেদিন চিরন্তন সত্য প্রকাশ হবে
ফেলেব মিথ্যার দেয়াল তুলে।
যতোই রাখো লম্বা দাড়ি আজ
সাজো যতোই ঈমানদার,
হারাম সম্পদের মালিক তোমরা
রোজআশরে হবে বিচার।
___---কুয়েত থেকে ---____
২৭শে জুন ২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন