তেলের সংসদ
লেখক ✍️ মোহাম্মদ মিজান
----:-----
আগে আমরা গান শুনতাম
এখন শুনি কবিতা,
দুঃখ শুধু নাচটাই দেখি না
নেই বলে ববিতা।
কথার খেয়া তেলের সংসদ
বিপ্লব উত্তর আবার,
সিমান্ত শকুন খাচ্ছে ফের
অনাহারীর খাবার।
টেংরা বেড়ার আড়ালে দেখি
টেন্ডার পাচ্ছে নেতা,
আবারো রডের জাগায় বাঁশ
দেখা যাচ্ছে যে মাথা।
ভারপাপ্তর ভারে এই দেশটা
ডুবে যাবে হায় বুঝি!
হারিয়ে গেছে যোগ্য নেতারা
কোথায় তাদের খুঁজি!
হাদীরা যখন আজাদীর তরে
বিলিয়ে দেয় জীবন,
দাদার কাছে সেই আজাদী
বন্ধক রাখে মহাজন।
ওহে বিপ্লবী তরুণ হয়ে দ্বিগুণ
আবারো নাম ময়দানে,
রক্তে কেরাম স্বাধীকার অধিকার
হারিয়ে যেতে দিসনা বানে।
----:-----
কুয়েত থেকে
১৭/০৪/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন