সময়ের মুখোশ
----:----
মুখোশ পরে বীর সেজেছে
পিঠ বাঁচিয়ে চলা,
দিনের শেষে আঁধার নামে
বিষাক্ত সব বলা।
গুপ্তরাই দিচ্ছে মিথ্যে তালি
আড়ালে দেয় গালি,
ইতিহাসের পাতায় পাতায়
লেপছে কেবল কালি।
নদের চাঁন আজ পথ হারিয়ে
নদীর কিনার খোঁজে,
দেশ ছেড়ে সে পালায় দূরে
চোখ দুটি তার বুজে।
জুলাই যখন রক্তে রাঙা
শহর যখন তপ্ত,
তখন যারা লুকানো ছিল
আজ তারা সুপ্ত।
জুলাই শেষে হঠাৎ দেখি
নতুন বীরের ছড়া,
চেটেপুটে খাওয়ার নেশায়
আকাশ-পাতাল গড়া।
সীমান্তের ওই ওপার গিয়ে
গায় যে জয়ের গান,
নিজের মাটির অমর্যাদায়
বিলায় নিজের মান।
স্বার্থ যখন বড় হয়ে যায়
বিবেকে দেয় হানা,
বীরত্বের এই নতুন সাজে
সব যে আজ চেনা।
বীরের বেশে কাপুরুষের
এই যে আনাগোনা,
সময়ের এই হিসেবেতে
ভুল হবে না গোনা।
___:----:____
✍️ মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
২২/০৪/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন