কবিতা:- এআই কবি
----:----
এআই দিয়ে কবিতা লিখে
কবি সাজে কতেক,
এই তালিকা আমার কাছে
আছে কয়েক শতেক ।
দেখতে চাইলে দেখাতে পারি
নাম ঠিকানা প্রমাণ,
কবিতা গুলোতে আবেগ নাই
নাই কোনো মহাপ্রাণ ।
সবার সামনে কবিতা লিখার
চ্যালেঞ্জ নেয় না এরা,
মেধা শূন্য চ্যাটজিটিপি কবি
মহা রহস্য দিয়ে ঘেরা।
সাহিত্য চর্চা বাদ দিয়ে দেখি
করছে চুরির চর্চা,
সনদ কিনতে কত ননদ ভাবি
করছে অর্থ খরচা।
ইচ্ছে করে ধরে ধরে এদের
মাখাই মুখে চুনকালি,
বিশ্ববাসী দেখুক নকল কবি
দেক না হাতে তালি ।
----:----
✍️ মোহাম্মদ মিজান
কুয়েত থেকে
২৭/০৪/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন