স্বৈরাচারের চেয়েও খারাপ
লেখক ✍️ মোহাম্মদ মিজান
-:-
শুনেছিলাম ওরা রগ কাটে
দেখিনি কভু আমি,
তোরা তো আজ গলা কেটে
কামালে বদনামি।
ক্ষমতায় গিয়ে একশত দিনে
ছয় শত এক খুন!
স্বৈরাচারের চেয়েও দেখলাম
তোমাদের বড় গুণ।
বক্তব্যেই শুধু গণতন্ত্রের
ঝরছে মধুর বাণী,
পেছনে চলছে প্রতিশোধ আর
রক্তের কানাকানি।
আসন পেয়েই ভুলেছ অতীত
ভুলেছ ন্যায়ের পথ,
অন্যায়েরই চাকার নিচে
পিষ্ট মানব রথ।
আইন আদালত নিজেদের হাতে
তুলেছ নির্বিচারে,
আজকে বিচার চাইতে মানুষ
কাঁদে গো দ্বারে দ্বারে।
পরিবর্তনের গান গেয়ে তোমরা
এনেছ নতুন কাল,
একই শোষণের বৃত্তে বন্দি আজ
সাধারণের কপাল।
ওহে প্রিয় জুলাই বিপ্লবী বীরেরা
ঘুমিয়ে পড়েছ নাকি?
ফিরাতে সুদিন আসল বিপ্লব যে
এখনো রয়েছে বাকি।
----:----
কুয়েত থেকে
২১ /০৬/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন