সিস্টেম চলছে আজব
লেখক ✍️ মোহাম্মদ মিজান
:-২২/০৬/২০২৬ - :
শিলং উদ্দিন কোথায় আছেন
দেখছেন না কি এসব!
স্বাধীন সোনার বাংলাদেশটায়
সিস্টেম চলছে আজব।
নিষিদ্ধরাও প্রসিদ্ধ দেখলাম
আইনশৃঙ্খলা ঘুমে,
লোকে বলছে শিলং সাহেব
আতাত করে জুমে।
কিসের নীতি, কিসের শাসন?
আইন আদালত ছাড়ো ,
সুযোগ বুঝে লুটেপুটে নিচ্ছে
যার হাত যতো বড়ো।
জনগণ আজ জিম্মি হয়ে
দিনের আলোয় কাঁদে,
সত্যবাদীরা আটকা পড়ে
অন্যায়কারীদের ফাঁদে।
আইন নাকি সবার সমান
বইয়ের পাতায় লেখা,
বাস্তবে ভাই উল্টো নিয়ম
টাকায় মেলে দেখা।
সোনার দেশে এমন বিচার
দেখলে পরান ফাটে,
ন্যায্য কথা বলতে গেলে
হুমকি আসে ঘাটে।
তবুও যে মিজান স্বপ্ন দেখে
আসবে নতুন ভোর,
ভাঙবে একদিন অন্যায়ের এ
শক্ত কালো ডোর।
----:-----
কুয়েত থেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন