স্বাধীনতা তুমি কি ?
-----মোহাম্মদ মিজান
~ ~ ~ ~ ○ ~ ~ ~ ~ ~
ফুল দিয়ে আজ শহীদ মিনার
ঢেকে দিতে চাও,
মুক্তি যুদ্ধা ভিক্ষা করে
দেখতে নাহি পাও ।
বাস্তহারা মানুষ গুলো
গাছ তলাতে বাস করে,
তাদের দেখে হয় না মায়া
তোমাদের কারো অন্তরে।
অনাহারী ক্ষুধার জ্বালায়
ঘুরছে পথে পথে,
পাষাণ হৃদয়ে হয়নি দয়া
সেই অনাহারীর তরে ।
স্বার্থ পর তোমরা সবাই
স্বার্থ নিয়েই থাকো ,
মিছে কেন মুক্তি যুদ্ধ নিয়ে
রাজনীতি টা করো।
কত মুক্তিযোদ্ধা রিক্সা চালক
কিংবা ফেরিওয়ালা,
চোখের জলে বুক ভাসিয়ে
টানছে দেখি ঠেলা ।
এমন স্বপ্ন দেখছিল কী?
যারা দেশ করেছে স্বাধীন ,
স্বাধীন দেশের মানুষ গুলো
আজ বড্ড বেশি পরাধীন ।
রচনাকাল : ১৬ ডিসেম্বর
২০১৬ খৃস্টাব্দ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন