দেশটা আমার বেশ চলে
-----মোহাম্মদ মিজান
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
সব যায়গাতে দেখি এখন
হরহামেশা ঘুষ চলে,//
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
দিন দুপুরে রাস্তা ঘাটে
অহরঅহর খুন চলে//
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
যার্ব পুলিশের হাতে এখন
রাত দুপুরে গুম চলে //
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
ব্যাংক গুলোতে মন্ত্রী এমপির
সুকৌশলে লুট চলে //
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
রডের যায়গায় বাঁশ দিয়ে
বেল্ডিং বাড়ির কাজ চলে //
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
নির্বাচনের আগের রাতেই
ব্যালেট পেপারে সিল চলে //
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
এই জঙ্গিনামের ভুয়া নাটক
টিভির পর্দায় বেশ চলে //
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
রোবট সোফিয়ার কথা শুনতে
ষোলো কোটি খরচ চলে//
বেশ চলে ভাই বেশ চলে
দেশটা আমার বেশ চলে,
মসলমানের কুলখানিতে
হিন্দু মরার হিড়িক চলে //
রচনাকাল: ০৭ ডিসেম্বর ২০১৭ খ্রীস্টাব্দ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন