দুঃখ চাষা
✍️ মোহাম্মদ মিজান
০০০০০০:০০০০০০
যখন ছুটির দরকার ছিলো
তখন ছুটি দিলো না-
জন্মদাতা বাপ মরার পরে
মুদির দেখায় করুণা-
হাড়ভাঙ্গা পরিশ্রম
মনে হয় যাবে দম-
তবুও দেয় বকাঝকা -
এটাই ছিল কপালে লেখা।
আহ্ এই প্রবাসীদের কষ্ট
কখনো কেউ বুঝলনা।
:-
যখন ছুটির দরকার ছিলো
তখন ছুটি দিলো না-
জন্মদাতা বাপ মরার পরে
মুদির দেখায় করুণা-
আহ্ এই প্রবাসীদের কষ্ট
কেউ কখনো বুঝলনা।
:-
প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা
তবুও দেয় না সম্মান শ্রদ্ধা
প্রবাসী মানেই দুঃখ চাষা
পায় না কারো ভালোবাসা
হারায় সকল সম্পদ সঞ্চিত
অধিকার থেকে হয় বঞ্চিত
সঙ্গী এখন নির্মম যন্ত্রণা।
যখন ছুটির দরকার ছিলো
তখন ছুটি দিলো না-
জন্মদাতা বাপ মরার পরে
মুদির দেখায় করুণা-
আহ্ এই প্রবাসীদের কষ্ট
কেউ কখনো বুঝলনা।
-----:-----
কুয়েত থেকে
২৮/০১/২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন