খোকার ছেলে জোকার
✍️ মোহাম্মদ মিজান
:-০৩ /০৬/২০২৫ - :
খোকার ছেলে বোকার মতো
করছে দেখ মন্তব্য!
তাকে সঠিক পথ দেখানোটা
বিএনপির কিন্তু কর্তব্য।
খোকা ভাই অনেক ভাল ছিল
বিক্রি হয়নি কোন দামে,
ইসরাক তার যোগ্য হলো না
আসল না রাষ্ট্রের কামে।
খোকার ছেলে জোকার এখন
বলছে দেশের জনগণ!
হারিয়ে যাচ্ছে জনপ্রিয়তা তার
নেই সেই আগের মতন।
ক্ষমতার লোভ পেয়ে বসেছে
খেয়ে বসেছে বিবেক,
রাজনীতি না বুঝলে এভাবেই
হয়ে যায় যে সাবেক।
রাষ্ট্র বিজ্ঞানটা পড়তেই হবে
বুঝতে হবে মানুষের মন,
তবেই তুমি যোগ্য নেতা হবে
পাবে যে ক্ষমতার আসন।
দল আগে না দেশটা আগে!
নেতা আগে না নীতি!
বুঝতে পারলে করতে পারবে
বাংলাদেশে রাজনীতি।
----::-----
কুয়েত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন