কবিতা : অধিকারের মাটি
লেখক ✍️ মোহাম্মদ মিজান
যেই জমিনে বিপ্লবীরা
অশ্রু দিলো রক্ত দিলো
দিলো আরো প্রাণ,
উড়ে এসে জুড়ে বসে
আজ সেই জমিনে
লাগাচ্ছে দেখি ধান!
যাদের ঘামে সিক্ত মাটি
তাদের হাতেই শিকল ভারী,
পরের ঘরের বাতি জ্বলে
আমার ঘরে আঁধারি।
বজ্রকণ্ঠে শপথ নিয়ে
যারা ভাঙল জমাট ভয়,
তাদের ভাগের ফসল কেন
অন্যজনের ঘরে রয়?
ইতিহাসের পাতায় যাদের
নামটা লেখা রক্তে লাল,
তাদের উত্তরসূরিরাই কি
রইবে পড়ে চিরকাল?
শোষক যখন শাসক সেজে
লুটছে শ্রমের ঘাম,
বিপ্লবীদের ত্যাগ কি তবে
শুধুই সস্তা দাম?
জেগে ওঠো হে বঞ্চিত দল
নিজের মাটির টানে,
মুক্তির ওই মশাল হাতে
ফেরো বিপ্লবের গানে।
ঘাম ঝরানো মাটির মায়া
বুঝবে না তো দস্যু দল,
শপথ নাও আজ আবারও
ছিনিয়ে নিতে আপন ফল।
------:-----
কুয়েত থেকে
১০/০৩/২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন